1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২.০৪ পিএম
  • ১৩০ Time View

৭ এপ্রিল ২০২৬, মঙ্গলবার  “স্বাস্থ্যের জন্য একসাথে বিজ্ঞানের পাশে দাঁড়াও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক জনসচেতনতামূলক কর্মসূচী ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা 1One Foundation & Organization, USA.

সকাল ১০ টায় রাজধানীর মালিবাগ মৌচাক মোড় থেকে অনুষ্ঠানটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে সমাপ্ত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জনাব আব্দুল্লাহ আল আহাদ।

উক্ত সচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালকদ্বয় সর্বজনাব জান্নাতুল ফেরদৌসী ও এম এ সোহেল আহমেদ। এছাড়াও সংস্থার একদল উদ্যোমী ভলান্টিয়ার এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় কেবল সচেতনতাই যথেষ্ট নয় বরং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলাও অপরিহার্য। এ লক্ষ্যেই সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী (Health Kits) বিতরণ করা হয় যেনো তাঁরা দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরও যত্নশীল হতে পারেন।

অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ পথচারী ও নিম্নবিত্ত মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com