1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫.২৯ পিএম
  • ২৩৫ Time View

ঢাকা, ৭ এপ্রিল ২০২৬ – টাঙ্গাইলের জেলা শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’। বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সম্মেলনে দেশের ৩৪টি ব্যাংক এবং টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক হিসাবের গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান করাই ছিলো অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক জনাব মোঃ ইকবাল মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব কাজী মুতমাইন্না তাহমিদা, সহকারী পরিচালক জনাব মোঃ ইমরুল হাসান, বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অফিসের সহকারী পরিচালক জনাব মোঃ আকরাম হোসেন এবং টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মো. হারুনুর রশিদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী, হেড অব অপারেশনস্ধসঢ়; অ্যান্ড ডিক্যামেলকো শরফুদ্দিন মো: রেদওয়ান পাটওয়ারী; হেড অব অ্যান্ড ইনস্পেকশন মোহাম্মদ আব্দুল মজিদ, হেড অব এগ্রিকালচার শরীফ হাসান মামুন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব, অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি ব্যাংক হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে টি-শার্ট, ক্যাপ, ব্যাগ ও ক্রেস্ট বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেও প্রদান করা হয় বিশেষ পুরস্কার। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com