1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০.৩৫ পিএম
  • ২৬৬ Time View

এস এম পারভেজ, স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আনা এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের অবহেলার অভিযোগের পাশাপাশি সংবাদ সংগ্রহে আসা সাংবাদিকদের ওপর হামলা ও সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার দুপুরে হাসপাতালের ভেতরেই ওই রোগীর মৃত্যু হয় বলে স্বজনরা জানান। তাদের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দীর্ঘ সময় চিকিৎসকরা রোগীর কাছে আসেননি। বারবার অনুরোধ করেও কোনো সাড়া না পাওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা ছাড়াই রোগীর অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা হাসপাতালের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।এদিকে, ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে একদল দুর্বৃত্ত সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন এবং ক্যামেরা-মাইক্রোফোনসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে।অন্যদিকে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ—দীর্ঘদিন ধরেই এখানে অব্যবস্থাপনা, শয্যা সংকট ও সেবার মানহীনতা বিরাজ করছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি এবং হাসপাতালের সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন।তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com