1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০.৩৯ পিএম
  • ১২১ Time View

বিপ্লব কুমার দাস, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সহ পাশ্ববর্তী ফিলিং ষ্টেশন গুলোতে জ্বালানী তেলের জন্য এক প্রকার হাহাকার চলছে। ঘন্টার পর পর লাইনে দাড়িয়েও মিলছেনা কাংখিত জ্বালানী। কৃষকরা সেচযন্ত্রের জন্য জ্বালানী পেতে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেও হতাশ হয়ে ফিরে যাচ্ছে। এমনকি মহিলাদেরও লম্বা লাইনে দাড়িয়ে থাকতে দেখা গেছে। ফিলিংষ্টেশনগুলোতে তেল নাই লেখা সম্বলিত সাইনবোর্ড ঝুলছে। জ্বালানি তেলের (ডিজেল) তীব্র সংকটে বোরো খেত ও ফসলি জমি শুকিয়ে চৌচির হয়ে যাচ্ছে, ফলে কৃষকের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না পেয়ে সেচ পাম্প ও কৃষিযন্ত্র বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত, মাঠের পর মাঠ ফসলি জমি ফেটে চৌচির হয়ে বোরো ধান রক্ষায় বড় ঝুঁকি তৈরি করেছে। অন্যদিকে পাটের জমি পানির অভাবে শুকিয়ে যাওয়ায় পাটচাষে বিরুপ প্রভাব পড়বে বলে কৃষকরা জানান। এদিকে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন কৃষকরা।

স্থানীয়রা জানান,একশ্রেণির মুনাফাখোর তেলের কৃত্রিম সংকট তৈরি করে উচ্চমূল্যে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com