1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Title :
স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ক্রিস্টাল ইন্সুরেন্স কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ সাংবাদিক নিবন্ধন: সময়ের দাবি জুন মাসে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত আহত ১৩২৩ : যাত্রী কল্যাণ সমিতি রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা

কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০.৪২ পিএম
  • ১৬৯ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: ​কুমিল্লার বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​সোমবার (০৬ এপ্রিল) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।

অভিযান চলাকালে দেখা যায়, বাজারে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার খুচরা পর্যায়ে ২০০০ থেকে ২১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি।

ভোক্তা অধিকারের টিম বাজারে গিয়ে দেখেন,
​মেসার্স সরদার এন্টারপ্রাইজ: যমুনা গ্যাসের এই ডিলার প্রতিষ্ঠানটি ডিলার পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার ১৯৫০ এবং ২০৫০ টাকায় বিক্রি করছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তাদের ২০,০০০ টাকা জরিমানা করা হয়, এবং
​মেসার্স রাসেল স্টোর খুচরা পর্যায়ে অনিয়মের দায়ে এই প্রতিষ্ঠানটিকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক- মো: কাউছার মিয়া বলেন, ​ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এবং বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে কেউ অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উক্ত ​অভিযান চলাকালীন সময়ে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com