1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

এখনও শেরপুরে ১০ গ্রামের মানুষ পানিবন্দি

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৭.৫৮ পিএম
  • ১৪০ Time View

শেরপুরে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের ১০টি গ্রামের মানুষ আজও পানিবন্দি রয়েছে। এ সব লোকজন এক সপ্তাহ ধরে দুর্ভোগে দিন কাটাচ্ছে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে শ্রীবরদী উপজেলার রানীশিমুল, কাকিলাকুড়া, তাতিহাটি ও গোপালপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ঘুরে বন্যা কবলিত লোকজনসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দুর্ভোগের চিত্র পাওয়া যায়। অনেক গ্রামে এখনও ত্রাণ সহায়তা পৌঁছেনি। 

শেরপুর জেলায় বন্যায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে গেছে ৫০ হাজার হেক্টর জমির আমন ধান ও ১১শত হেক্টর জমির সবজি। জেলায় কৃষিতে অন্তত ৬০০ কোটি টাকা ক্ষতি হয়েছে

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রউফ মিয়া জানান, জেলায় বন্যায় সাড়ে ৬ হাজার গবাদি পশু ও হাঁস-মুরগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ অন্তত সাড়ে ১০ কোটি টাকা। পানিতে কমপক্ষে ৭ হাজার পুকুর ও মাছের খামারের মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭০ কোটি টাকা।

বন্যার দুর্গত এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়াও খড়ের গাদা পানিতে নষ্ট হওয়ায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। ফলে অতিকষ্টে দিন কাটাচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ।

শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের পশ্চিম বাঘহাতা গ্রামের কৃষক আমিনুল ইসলাম জানান, বন্যায় তাদের বাড়িঘরে পানি ওঠে। ছেলে-মেয়ে ও শিশু সন্তান নিয়ে তারা উঁচু স্থানে আশ্রয় নেয়। পুকুরের মাছ পানিতে ভেসে যায়। পানিতে তলিয়ে যায় আমন ধানের ক্ষেত। চার দিন পর বাড়ি ফিরলেও চূলায় পানি থাকায় রান্না করতে পারছেন না। খড়ের গাদা পানিতে নষ্ট হওয়ায় গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।

কাকিলাকুড়া ইউনিয়নের চেঙ্গুতার এলাকার আমিন হাওলাদার বলেন, ‘পোলাপান নিয়ে মেলা কষ্টে আছি। সরহার ত্রাণ দিতাছে, আমরা ত্রাণ পাই না। কেউ আমগোর খোঁজও নেয় না।’

রানীশিমুল ইউনিয়নের ভাগহাতা গ্রামের রহিমুদ্দিন বলেন, ‘আমাদের এখনও ঘরে ফেরা হয়নি। ঘর ভেঙে গেছে। মানুষ রাস্তায় পাশে যাদের বাড়ি শুধু তাদের ত্রাণ দেয়। আমরা না খেয়ে থাকি, আমাদের ত্রাণ দরকার। ঘর তৈরির টিন দরকার।’

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, আমরা খোঁজ নিয়ে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করব। জেলা প্রশাসন থেকে তালিকা সাপেক্ষে টিন ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com