1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

‎অপপ্রচারের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে ওসি’র প্রেস ব্রিফিং ‎

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯.০৯ পিএম
  • ১৫৩ Time View

ভূরুঙ্গামারী (প্রতিনিধি) কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জকে জড়িয়ে সামাজিক যোগাযো গণ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে প্রাচরিত বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর সংবাদ সম্পর্কে প্রকৃত ঘটনা জানিয়ে প্রেসব্রিফিং করেছেন ওসি আল হেলাল মাহমুদ।

‎বৃহস্পতিবার বিকালে ভূরুঙ্গামারী থানা আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি জানান, ভূরুঙ্গামারীর একাধিক চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন আরিফ (৩৪) কখনো রাজনৈতিক পরিচয় ও কখনো সাংবাদিক পরিচয় ব্যবহার করে তার সহযোগীদের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজি, সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসা, অপহরণ, জুলাই গণঅভ্যুথ্যানে ছাত্রজনতার উপর হামলা এবং সর্বশেষ নাশকতার পরিকল্পনা সহ চারটি মামলা চলমান রয়েছে। এসকল মামলায় তাকে গ্রেপ্তার করায় ওসি সহ ভূরুঙ্গামারী থানা পুলিশের বিরুদ্ধে তার সহযোগী একটি চক্র থানা পুলিশ ও ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালে মিথ্য ভিত্তিহীন ও মানহানীকর সংবাদ প্রকাশ করে আসছে। যা জনমনে পুলিশ সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে।

‎প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, গত ১৪ নভেম্বর ‘অনলাইন প্রতিদিনের কাগজ’র সাংবাদিক পরিচয়ে খায়রুল আলম রফিক ফোনে মামলার বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি তা অবহিত করেন। পরে ওই কলটি কৌশলে রেকর্ড করে বিভ্রান্তিকর শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এতে থানার কর্মকা-কে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

‎ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম জানান, কথিত সাংবাদিক আনোয়ার এক প্রতিবন্ধী তরুণকে অপহরণ করে চাঁদা দাবি করেছিল। সে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আনোয়ার হোসেন আরিফ ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। উপজেলা জামায়াত ইসলামের আমীর আনোয়ার হোসেন জানান, আমার জানা মতে ওসি আল হেলাল মাহমুদ ভালো মানুষ। মামলা বাণিজ্যের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

‎ওসি আল হেলাল মাহমুদ অভিযোগ করেন, জেলহাজতে থাকা আনোয়ার ও তার পৃষ্ঠপোষকরা পুলিশি কার্যক্রমকে বিতর্কিত করার জন্য কয়েকজন বিতর্কিত সাংবাদিককে ব্যবহার করছেন। আনোয়ারের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে স্থানীয় জনগণ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

‎তিনি বলেন, আমি থানায় যোগদানের পর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়ে আসছি। একটি মহল নিজেদের স্বার্থে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ করার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com