1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

আগে মানুষগুলোকে বাঁচান, এরাই দেশ গড়বে

  • আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ১০.২৩ পিএম
  • ১৫৮ Time View

ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের পানিতে বন্যার কবলে পড়েছে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। এ ছাড়া নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ডুবে গেছে সড়ক, ফসলের জমি ও মাছের পুকুর। ১০ জেলায় ৩৬ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এ ঘটনায় চার জেলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বন্যাদুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। এগিয়ে আসছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষসহ শোভিজ অঙ্গন।

বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেত্রী সাফা কবির এক পোস্ট করে বন্যাদুর্গত মানুষগুলোকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন। 

পোস্টে সাফা কবির লিখেছেন, ‘মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিসাব অবশ্যই বুঝে নেব, কখন কে গেট ছেড়েছে সব মনে রেখে অধিকার ঠিকই কড়ায় গন্ডায় আদায় করা হবে শুধু এই মুহূর্তে দরকার মানুষ গুলোকে বাঁচানো। নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার। এই মানুষগুলোই দেশ গড়বে।’

সাফার ভাষ্য, ‘চলেন আরেকবার, সাড়া দেই দেশের ছাত্র-জনতা বুদ্ধিজীবী উপদেষ্টা নাগরিক সমাজ শিক্ষিত সমাজ আর সকল সাধারণ মানুষ, আমরা যুদ্ধ করতে জানি হোক সেটা স্বৈরাচারের বিরুদ্ধে হোক বা অমানুষ সৃষ্ট বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, আমরা যে পারি আরেকবার দেখাই। সকল ধরনের সহযোগিতা তৈরি করে ঝাপিয়ে পড়ি যার যার যতটুকুই সাধ্য আছে, সবটা দিয়ে।’

শেষে এ অভিনেত্রী লিখেছেন, ‘সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধার কাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com