1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

মিমিকে ধর্ষণের হুমকিদাতাদের খুঁজছে পুলিশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৯.৩৪ পিএম
  • ১৯০ Time View

‘রেপটা মিমির সঙ্গে হলে ভালো হতো…’, ‘মিমিকে আমার ঘরে পাঠিয়ে দে…’— সোশ্যাল মিডিয়ায় এভাবে মিমিকে হুমকি দিয়েছেন নেটিজেনদের কেউ কেউ। এ ঘটনার প্রতিবাদে তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী রাস্তায় নেমে আসেন।

মিমিকে ধর্ষণের হুমকি দেওয়ার পেছনে রয়েছে একটি ঘোষণা। কলকাতার আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুক্তভোগী নারীর পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছিলেন। আর সেই টাকার অঙ্ক টেনে মিমি পোস্ট দেন। এ পোস্টের কমেন্ট বক্সে মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর মিমি চক্রবর্তী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। পুলিশ তাতে সাড়া দিয়েছে। এ বিষয়ে মিমি তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দেন। তাতে এ অভিনেত্রী লেখেন, সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্যে করেছে। এ বিষয়ে এফআইআর (মামলা) দায়ের করা হয়েছে। ওই সকল অ্যাকাউন্টগুলো চিরতরের জন্য ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে দুজন প্রধান অভিযুক্তদের খুঁজে বের করার। কারণ তারা সব কমেন্ট মুছে আপাতত ইনকগনিটো মুডে চলে গেছে।

এর আগে ধর্ষণের হুমকির স্ক্রিনশট শেয়ার করে ‘বোঝে না সে বোঝে না’খ্যাত অভিনেত্রী লিখেছিলেন, ‘আমরা কী এই কারণে লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন ডালভাত হয়ে গেছে। এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা?’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com