1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি, নিহত এক

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৫.৫৬ পিএম
  • ১৬৯ Time View

ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ১২ ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ। উদ্ধার অভিযানে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২৭টি স্থানে দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নদী ভাঙন দিয়ে পানি ঢুকে ১২ ইউনিয়নের প্রায় ১৫০টি গ্রামের প্রায় ৪০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এতে চমর দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

পরশুরাম ও ফুলগাজী উপজেলার পানিবন্দি মানুষকে গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় ডিঙি নৌকা দিয়ে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৪০০ জনকে উদ্ধার করা হয়েছে। জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে। এখন পর্যন্ত পরশুরামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা।

ফুলগাজীতে একজন মারা যাওয়ার তথ্য জানিয়েছেন ফুলগাজী উপজেলা নির্বহী কর্মকর্তা তানিয়া ভুইয়া। ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে এখনও পানি থাকায় ছোট যান চলাচল বন্ধ রয়েছে। ভেসে গেছে পুকুরের মাছ, আবাদি জমির ফসল, নষ্ট হয়েছে মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট। পানি থাকায় তারা করতে পারছে না রান্নাও। 

সীমান্ত এলাকার একটি সূত্র জানিয়েছে ভারতের ত্রিপুরায় ব্যাপক বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে। ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্র ইলেক্ট্রিক প্রজেক্ট রয়েছে,  যা  ডম্বুর  গেট  নামে পরিচিত। বন্যার পানি কমার জন্য প্রজেক্ট কর্তৃপক্ষ ডম্বুর গেট খুলে দিয়েছে। তাই উজান  থেকে নেমে আসা পানি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com