1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জ ইজিবাইক মোটর চালক ও বাজার সমিতির সঙ্গে মতবিনিময় সভা দুর্গাপূজা ঘিরে দাউদকান্দিতে কর্মচঞ্চল প্রতিমা তৈরির কারখানা এক বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশের পুঁজিবাজার: আমির খসরু আইপিওর প্রস্তুতি, ১৮ অক্টোবর রোড শো করবে কনফিডেন্স পাওয়ার কয়েক মাসের মধ্যে ২-৩ বিদেশি কোম্পানির আইপিও ঘোষণা: বিএসইসি চেয়ারম্যান গোপালগঞ্জে কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে বেদম মারপিট কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫ সৌদিতে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার রেহেনা খাতুন দেশে ফেরার আকুতি গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদের মিষ্টিমুখ, এ কার্যক্রম থেকে বাদ মুলধারার সাংবাদিকরা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস

‘শিশু নিখোঁজ’ গুজব, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৭.৫০ এএম
  • ১৯২ Time View

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিশু নিখোঁজ’ সংক্রান্ত পোস্ট অনেকটাই আলোচিত। এসব এখন পুলিশ সদর দপ্তরের নজরে আছে। শিশু নিখোঁজ সংক্রান্ত এ ধরনের পোস্ট নিছক গুজব জানিয়েছে পুলিশ সদর দপ্তর। বলেছে, ‘এ ধরনের গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার জন্য পুলিশ সদর দপ্তর সবার প্রতি অনুরোধ জানাচ্ছে।’

আজ রোববার (৭ জুলাই) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কেউ এ ধরনের গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে কিছু শিশু নিখোঁজের পোস্ট দেখা যায়। যা নিয়ে চারিদিকে আলোচনা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা প্রশ্ন তুলতে থাকে, কেন এ নিখোঁজের ঘটনা ঘটছে। তারই প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর এ বিবৃতি দিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com