1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Title :
পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা পেট পর্ষদ সভার তারিখ পরিবর্তন করেছে নাভানা ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু এগ্রো সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলে প্রধানমন্ত্রীর সহায়তা চান পোশাক মালিকেরা কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৪.৫৪ পিএম
  • ৫৫২ Time View

শিরোপা ধরে রাখার মিশন নিয়ে জুনিয়র এএইচএফ কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ হকি দল। দুর্দান্ত পারফরম্যান্স করে গত আসরের মতো এবারও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে চীনকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

রোববার (২৩ জুন) সিঙ্গাপুরের টার্ফে প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২২ ও ২৭তম মিনিটে আক্রমণ থেকে দুটি গোল করেন হাসান। মাঝে পেনাল্টি কর্নার থেকে নিশানাভেদ করে ব্যবধান বাড়িয়ে নেন আমিরুল ইসলাম।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে চীন দারুণভাবে খেলায় ফেরে। ৩৩ মিনিটে চীনের জিয়া লং ফিল্ড গোল করেন। আট মিনিট পর পেনাল্টি কর্নার থেকে চেন আরেকটি গোল করলে খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে।

চীনে সমতা আনার আগেই ৫৩ মিনিটে জয় ফিল্ড গোল করে ব্যবধান বাড়িয়ে ৪-২ করেন। ম্যাচের বাকি সাত মিনিট আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি স্পর্শ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com