1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

২,৭০০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪২

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪, ১.৪৭ পিএম
  • ২২২ Time View

রাজধানীর মিরপুর-১০ ও কালশী এলাকায় অটোরিকশাচালকদের দফায় দফায় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে তিন থানায় চারটি মামলা হয়েছে।

আসামি করা হয়েছে দুই হাজার ৭০০ অটোরিকশাচালক ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে। এখন পর্যন্ত মোট গ্রেফতার আছেন ৪২ জন।

সোমবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্ল্যা।

তিনি বলেন, মিরপুর মডেল থানায় একটি, পল্লবী থানায় দুটি, ও কাফরুল থানায় একটি মামলা পুলিশ বাদী হয়ে করেছে। মামলায় এখন পর্যন্ত ৪২ জন গ্রেফতার আছে। এছাড়া চার মামলায় আসামি করা হয়েছে প্রায় ২৭০০ জনকে।

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিদুল ইসলাম বলেন, রোববার অটোরিকশাচালকরা পল্লবী এলাকায় ট্রাফিক বক্সে আগুন দেয়, সড়কে অগ্নিসংযোগ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ১৫ জন গ্রেফতার আছে। দুটি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০০-১৮০০ জনকে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম জানান, গতকাল রোববার অটোরিকশাচালকরা মিরপুর ১০ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৮০০-৯০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় এখন পর্যন্ত গ্রেফতার আছে ১২ জন অটোরিকশাচালক।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বীর আহম্মদ জানান, মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি হয়েছে অনেকেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com