1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

ঈদের দিন কোলাকুলি করা কী বিদআত?

  • আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ১১.৪৪ এএম
  • ১৮৯ Time View

মুয়ানাকা বা কোলাকুলি ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ পন্থা ও স্নেহের নিদর্শন। আমাদের সমাজে এটি ঈদের দিনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তবে এটি ঈদের দিনের জন্য খাস কোনো আমল নয়। বরং দীর্ঘদিন পর একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে কোলাকুলি করা সুন্নত। তবে ঈদের দিন কোলাকুলি করাকে ধর্মীয়ভাবে আবশ্যক মনে করা বিদআত।

আনাস (রা.) বলেন, সাহাবায়ে কেরাম একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হলে মুসাফাহা করতেন। আর সফর থেকে প্রত্যাবর্তন করলে মুয়ানাকা করতেন। (তাবারানি কাবির: ৯৭; মুসান্নাফ ইবনে আবি শাইবা: ২৬২৩৪; মাজমাউজ জাওয়ায়েদ: ১২৭৬৫)

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- ‘জায়েদ বিন হারেসা (রা.) মদিনায় এলেন। তখন রাসুল (স.) আমার গৃহে ছিলেন। জায়েদ এসে রাসুল (স.)-এর দরজায় কড়া নাড়লেন। রাসুল (স.) তখন বেরিয়ে গেলেন খালি গায়েই। আল্লাহর কসম আমি এর আগে কখনো রাসুল (স.)-কে খালি গায়ে দেখিনি। তারপর তিনি তার সাথে কোলাকুলি করলেন এবং তাকে চুমু খেলেন। (তাহাবি: ৬৯০৫, সুনানে তিরমিজি: ২৭৩২, শরহুস সুন্নাহ: ৩৩২৭)

ঈদের দিন কোলাকুলির বিধান-

ঈদের জামাতের পর সবার সঙ্গে কুলাকুলি শুরু করে দেওয়া একটি প্রথা মাত্র; সুন্নত বা মোস্তাহাব কিছুই নয়। তবে ঈদের দিন যদি কোনো কাছের মানুষের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয়, তাহলে সালাম বিনিময়ের পর মুসাফাহা ও মুয়ানাকা করতে সমস্যা নেই। কিন্তু এটিকে ঈদের নামাজের পরের সুন্নত মনে করলে বিদআত হবে। (রদ্দুল মুহতার: ৬/৩৮১; আসসিআয়াহ: ২/২৬৪, ২৬৫)

রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন- مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ‘যে ব্যক্তি আমাদের দ্বীনের মাঝে এমন বিষয়ের নতুন কিছু চালু করে, যা এর অন্তর্ভুক্ত ছিল না, তাহলে সে কাজটি বর্জনীয়।’ (সহিহ মুসলিম: ১৭১৮; সহিহ বুখারি: ২৬৯৭ ইবনে মাজাহ: ১৪ সহিহ ইবনে হিব্বান: ২৭)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com