1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Title :
রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করলে ছাড় দেওয়া হবে না

  • আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১১.২৯ পিএম
  • ২১৫ Time View

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ভোটকেন্দ্রে গিয়ে কেউ যদি প্রভাব বিস্তার বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করেন, তাহলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। ওই ব্যক্তি যেই হোক না কেন, ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (১৭ মে) বিকেলে ভোলা জেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ইসি আহসান হাবিব আরও বলেন, কোনো কেন্দ্রে একটি জাল ভোট পড়লে ওই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। ওই কেন্দ্রে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিকের ওপর কেউ হামলা বা ক্যামেরা ভাঙচুর করলে তার ২-৭ বছর কারাদণ্ড দেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com