1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অংশীদারিত্বের কোরবানি যেভাবে সঠিক হয়

  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪, ৫.২৩ পিএম
  • ২৪০ Time View

কোরবানি শব্দটি ‘কুরবুন’ থেকে নির্গত। অর্থ হলো নৈকট্য লাভ করা। অন্যভাবে বলতে গেলে নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। আল্লাহর পথে কোরবানি করা।

শরিয়তের পরিভাষায়-নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ পাকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্ধারিত নিয়মে মহান আল্লাহ পাকের নামে জবেহ করাই হলো কোরবানি।

কোরবানি ইসলামের অন্যতম এক নিদর্শন, তার হুকুমের ব্যাপারে ইমামদের মতবিরোধ রয়েছে। জমহুর উলামাদের নিকট সুন্নতে মুয়াক্কাদা, হানাফি মাজহাবের মতে ওয়াজিব।

গরু, মহিষ ও উট ইত্যাদির কোরবানিতে যেমন সাত অংশের বেশী জায়িজ নয়, তেমনি সাত জনের বেশী অংশীদার হয়েও কোরবানি করা জায়িজ হবে না। যদি কেউ এরুপ করে তাহলে কোন অংশীদারের কোরবানিই সহিহ হবে না।

সুতরাং দুই বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে কোরবানির পশুর সাত অংশের মধ্য হতে একটি অংশে শরিক হলেও কোরবানি জায়িজ হবে না।

তবে উল্লেখিত মাসআলাটি ওয়াজিব কোরবানি ও নিজের নামে কোরবানির ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু অন্যের নামে নফল হলেও কোরবানির ক্ষেত্রে একাধিক ব্যক্তি এক অংশে শরিক হতে পারে।

যেমন একাধিক ব্যক্তি শরিক হয়ে গরুর সপ্তমাংশ রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করল অথবা চার পাঁচ ভাই মিলে পিতা-মাতার নামে ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে একটি ছাগল বা কোরবানির গরুর সপ্তমাংশে শরিক হয়ে কোরবানি করল তাহলে এতে কোন প্রকার অসুবিধা নেই।

বরং এরুপ অবস্থায় কোরবানি সহিহ হবে। (দুররে মুখতার ৬:৩১৫-৩২৬, খুলাসাতুল ফাতাওয়া ৪:৩১৫, আহসানুল ফাতাওয়া ৭:৫০৭, ইমদাদুল ফাতাওয়া ৩:৫৭৩, ফাতাওয়া মাহমূদিয়া ৪:২৮৮ ও ৩১৫, ফাতাওয়া রহীমিয়া ২:৯০, ফাতাওয়া মাহমূদিয়া ১৪:৩৩৬)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com