
ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের ছুটি এবং ই–ভ্যাট সিস্টেমের সাময়িক ধীরগতির কারণে বাংলাদেশে প্রতিষ্ঠান পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমার সময় বাড়ানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, নতুন আদেশ অনুসারে ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন ২৯ মার্চ পর্যন্ত দাখিল করা যাবে। সাধারণত প্রতি মাসের ১৮ তারিখ পর্যন্ত রিটার্ন জমা দিতে হয়।
এনবিআর সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন না দিলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানার ব্যবস্থা রয়েছে। সার্ভার জটিলতার কারণে যাতে কোনো করদাতা অযথা জরিমানা মুখে না পড়ে, তাই এই সময়সীমা বাড়ানো হয়েছে।
বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৬ লাখ ৪৪ হাজার, যেখানে বেশিরভাগ প্রতিষ্ঠান নিয়মিতভাবে রিটার্ন দাখিল করে না।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply