1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

পুঁজিবাজার ইস্যুতে বিএসইসি-এডিবির বৈঠক

  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১.১৬ পিএম
  • ১৫৩ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর প্রতিনিধিদলের মধ্যে গত ৯ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

রবিবার (১৫ মার্চ) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সভায় বিএসইসি কমিশনার ফারহানা ফারুকী, পরিচালক মো. আবুল কালাম, যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মওলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মনোহরী গুনাওয়ার্ধেনা, সিনিয়র ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট ও মিশন লিডার, ফিনান্সিয়াল সেক্টর অফিস। প্রতিনিধিদলে আরও ছিলেন মোহাম্মদ রাশেদ আল হাসান, সিনিয়র প্রজেক্ট অফিসার (ফিনান্সিয়াল সেক্টর) এবং আজিজুল কাদির, প্রজেক্ট সেক্টর ডেভেলপমেন্ট অফিসার।

সভায় বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উল্লেখ করা হয় যে বিএসইসি দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত ক্যাপিটাল মার্কেট ডায়াগনস্টিক সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে।

আগামী তিন বছরের মধ্যে দেশের জিডিপির তুলনায় পুঁজিবাজারের আকার বর্তমান প্রায় ১০ শতাংশ থেকে কমপক্ষে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কমিশন কাজ করছে। এ লক্ষ্য অর্জনের জন্য বৃহৎ আকারের কোম্পানি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আকৃষ্ট করার বিষয়ে কর ও অন্যান্য নীতিগত সংস্কারের বিষয়েও সভায় আলোচনা হয়েছে।

পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পুঁজিবাজারকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের সুশাসন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বিএসইসির কর্মকাণ্ডে ডিজিটালাইজেশন ও অটোমেশন প্রবর্তনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়েছে।

সভায় দক্ষ জনবল বৃদ্ধি এবং বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে বড় গ্যারান্টি ফান্ড গঠনের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে পুঁজিবাজারে বড় ঋণগ্রহীতাদের অংশগ্রহণ বাড়াতে একটি যৌথ কাঠামো তৈরির বিষয়ে আলোচনা করা হয়, যেখানে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক সম্মিলিতভাবে কাজ করবে।

বড় ঋণগ্রহীতাদের পুঁজিবাজারে অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়টিও বিবেচনায় আনা হয়েছে বলে সভায় জানানো হয়। এছাড়া বাজারে বৃহৎ কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে উৎসাহিত করার জন্য বিএসইসি তার আইনি ক্ষমতার আওতায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।

সভায় বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন অবকাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে এডিবি। বিশেষ করে কার্যকর বড় গ্যারান্টি ফান্ড গঠনের সম্ভাব্য মডেল নির্ধারণে সমীক্ষা পরিচালনা এবং বাস্তবায়নের জন্য উপযুক্ত সরকারি প্রতিষ্ঠান চিহ্নিত করতে সহায়তা দেওয়ার বিষয়ে আগ্রহ ব্যক্ত করা হয়।

সভায় উভয় পক্ষ বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com