1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১১.৩১ এএম
  • ২১৯ Time View

হজ। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম। ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার এই হজ করা ফরজ।

এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষের ওপর কর্তব্য হলো আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা। এটা তার জন্য যে বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছোনোর সামর্থ্য রাখে। (সুরা আলে ইমরান-৯৭)

অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর জন্য হজ ও ওমরাহ পূর্ণ করো। (সুরা বাকারাহ-১৯৬)

হজ যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক তেমন এর বহু ফজিলতও রয়েছে। যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এখানে কয়েকটি ফজিলত নিয়ে আলোচনা করা হলো-


হজের প্রতিদান জান্নাত

এক হাদিসে এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহর ক্ষতিপূরণ হয়ে যায়। আর হজ্বে মাবরুরের (কবুল হজ) প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছুই নয়। (বুখারি-১৭৭৩, মুসলিম-১২১)


হজ পূর্ববর্তী সকল গুনাহ মুছে দেয়

এক হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করবে এবং অশ্লীল কথাবার্তা ও গুনাহ থেকে বিরত থাকবে, সে ঐ দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে, যেদিন সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হয়েছিল। (বুখারি-১৫২১, মুসলিম-১৩৫০)

অন্য এক হাদিসে এসেছে, ইসলামধর্ম গ্রহণ পূর্বেকার যাবতীয় পাপকে মুছে ফেলে। হিজরত পূর্ববর্তী গুনাহসমূহকে মিটিয়ে দেয় এবং হজ অতীতের পাপসমূহ মুছে দেয়। (মুসলিম-১২১)


হজ সর্বোত্তম আমল

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনা। জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, হজে মাবরুর তথা কবুল হজ। (বুখারি-২৬, মুসলিম-৮৩)


হাজির দোয়া কবুল হয়

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ ও উমরাকারীগণ আল্লাহর প্রতিনিধি। তারা দুআ করলে তাদের দুআ কবুল করা হয় এবং তারা কিছু চাইলে তাদেরকে তা দেওয়া হয়। (মুসনদে বাযযার–১১৫৩)


হাজি কারো জন্য ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করেন

এক হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাজীদের গুনাহ ক্ষমা করেন এবং হাজি যাদের জন্য ক্ষমা প্রর্থনা করেন, তাদেরকেও ক্ষমা করেন। (তাবরানি-১০৮৯)

এছাড়াও হজের আরো বহু ফজিলত কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তাওফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com