1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

নাইজেরিয়ায় মসজিদে আগুন, নিহত ১১ জন

  • আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৪.৪৪ পিএম
  • ২৩০ Time View

নাইজেরিয়ায় একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নাইজেরিয়ার কানো রাজ্যের গেজাওয়া এলাকায় বুধবার মুসল্লিরা ফজরের নামাজে অংশ নেয়ার সময় এ ঘটনা ঘটে।

মুসল্লিরা নামাজ আদায়ের জন্য জড়ো হলে এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এর আগে সে বাইরে থেকে দরজায় তালা দিয়ে দেয়, এতে মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি আটকা পড়েন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ঘটনার সূত্রপাত। এরইমধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের সময় মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায়। তারা ভেতর থেকে তালাবদ্ধ দরজা খোলার চেষ্টা করেছিলেন। শব্দ শুনে প্রতিবেশীরা ভেতরে আটকে পড়াদের সাহায্য করতে ছুটে গেলেও সবাইকে বাঁচানো যায়নি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছে সন্দেহভাজন ব্যক্তি। ওই ব্যক্তির দাবি, মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আগুন লাগান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com