1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

স্মার্টফোনের আসক্তি কমানোর উপায়

  • আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৪.৩৬ পিএম
  • ২৫২ Time View

স্মার্টফোনের আসক্তি আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। মানসিক স্বাস্থ্যে ভালো না থাকলে আমরা ধীরে ধীরে আত্মবিশ্বাস হারাতে শুরু করি। যদিও আমরা জানি কোন-কোন কাজ আমাদের করা উচিত না, বা কোন-কোন কাজ আমাদের জন্য ভালো না। কিন্তু আমরা সেই কাজগুলো বার করি। কখনো মনের ভুলে এমন কাজ করি আবার কখনো ইমোশনালি এই কাজগুলো করে থাকি। যাকে বলে কম্পালসিভ বিহ্যাভিয়র। 

স্মার্টফোন আমাদের হাতের নাগালে থাকে। পাশের মানুষটির সঙ্গে কথা বলতে বলতে আমরা নিজেদের অজান্তেই ফোনে মনোযোগ দেই বা ডিজিটাল পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে যাই। এতে কাছের সম্পর্কগুলো উপেক্ষিত হয়। পরস্পরের প্রতি আবেগ, ভালোবাসা কমতে থাকে। 

সাইকোলজিস্ট ইয়াহিয়া আমিন বলেন, আপনার স্মার্টফোন থেকে আপনি কমপ্লিটলি ফেসবুক অ্যাপ, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, জি- মেইল ডিলিট করে দেন। আপনার স্মার্টফোনে এই অ্যাপগুলো ব্যবহার করবেন  না। বিশেষ করে ফেসবুক এবং ইউটিউব স্মার্টফোনে ব্যবহার করবেন না। প্রথমে মনে হতে পারে এগুলো ছাড়া আপনি বাঁচবেন না। কিন্তু সত্য কথা হচ্ছে আপনি বাঁচবেন এবং খুব ভালোভাবে বাঁচবেন। 

আমরা অধিকাংশ মানুষ স্মার্টফোন অ্যাডিকটেড। খুব কম মানুষ ল্যাপটপ অ্যাডিকটেড। কারণ ল্যাপটপের যে বিহ্যাভিয়র সাইকেল সেটি আমাদের খুব একটা অ্যাডিকশন তৈরি করে না। কিন্তু স্মার্ট ফোন আমাদের অনেক বেশি অ্যাডিকটেড করে দেয়। আমাদেরকে কম্পালসিভ বিহ্যাভিয়র সাইকেলে নিয়ে আসে। স্ক্রিন টাইম কমাতে চাইলে আরেকটি নিয়ম মানতে পারেন স্মার্ট ফোন বা ল্যাপটপ কখনোই বিছানাতে ব্যবহার করবেন না। আপনি যখন ঘুমাতে যাচ্ছেন বা ঘুম থেকে উঠেছেন, বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপ বা স্মার্ট ফোন ব্যবহার করবেন না। ল্যাপটপ এবং স্মার্টফোন হচ্ছে কাজের জিনিস এগুলো উপযুক্ত জায়গায় বসে ব্যবহার করুন। বিছানা ঘুমানোর জায়গা সেখানে এগুলো নেবেন না। 

এই দুইটি উপায় মেনে স্মার্টফোন অ্যাডিকশন থেকে নিজে বের হয়ে আসতে পারবেন। আবার এই দুই উপায়ে আপনার সন্তানকেও স্মার্টফোন অ্যাডিকশন থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com