1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা  

  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬, ১০.২৫ পিএম
  • ২৫৬ Time View

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি রমজান উপলক্ষে তাদের সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশের ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও নিশ্চিত নানা সুবিধা। নতুন ক্রেতাদের জন্য আসন্ন ঈদকে আরও আনন্দময় করে তুলতে মোট ৮ কোটি টাকার উপহার সহ এই ক্যাম্পেইনের আয়োজন করেছে রিয়েলমি।

ক্যাম্পেইনের আওতায়, আজ (০১ মার্চ) থেকে শুরু করে ঈদের আগের দিন পর্যন্ত যেসব ক্রেতা নতুন রিয়েলমি স্মার্টফোন কিনবেন, তারা আকর্ষণীয় পুরস্কারসহ একটি র‍্যাফেল ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ২ লাখ টাকার ফ্যামিলি ট্রাভেল প্যাকেজ, আর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকার হোম অ্যাপ্লায়েন্স। নির্বাচিত কিছু মডেলে ভাগ্যবান ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ‘একটি কিনলে একটি ফ্রি’ (বোগো) অফার। এছাড়াও, অফার চলাকালে সকল ফোনে ৫,০০০ টাকার নিয়মিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি, নাম্বার সিরিজের নির্বাচিত মডেল, অর্থাৎ রিয়েলমি ১২, ১৪টি, ১৪, ১৫টি, ১৫ ও ১৫প্রো-তে ১,০০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগও থাকছে।

র‍্যাফেল ড্র ও ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি, প্রত্যেক ক্রেতার জন্য থাকছে বিশেষ ‘নিশ্চিত’ গিফট। প্রতিটি নতুন রিয়েলমি স্মার্টফোনের সাথে ২ বছরের ওয়ারেন্টি এবং গ্রামীণফোন ও বাংলালিংক ব্যবহারকারীদের জন্য ফ্রি ডাটা বান্ডেল থাকছে, যা দীর্ঘমেয়াদি ব্যবহার ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিত করবে।

রমজান এবং তার পরেও স্মার্টফোন কেনাকে আরও সহজ করতে, রিয়েলমি সব স্মার্টফোনে টপপে ইএমআই সুবিধা দিচ্ছে; এর মাধ্যমে ক্রেতারা রমজানের এই ক্যাম্পেইন শেষ হওয়ার পরও সহজ কিস্তিতে তাদের পছন্দের ডিভাইসটি কেনার সুযোগ পাবেন।

রমজানে নিয়ে আসা এই সুবিস্তৃত উদ্যোগের মাধ্যমে রিয়েলমি দেশজুড়ে প্রযুক্তি সহজলভ্য করার পাশাপাশি, ক্রেতাদের মাঝে উৎসবের আনন্দ বহুগুণে ছড়িয়ে দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com