1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

শুরু হলো ঈদ ফেরত যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২.০৭ পিএম
  • ২৩০ Time View

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার শুরু ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

আজ শুক্রবার (১৩ মার্চ) থেকে ফিরতি ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। প্রথম দিন বিক্রি হবে ২৩ মার্চের টিকিট। এর মাধ্যমে ঈদের ছুটি শেষে রাজধানীসহ বিভিন্ন কর্মস্থলে ফেরার পরিকল্পনা করতে পারবেন যাত্রীরা।

রেলওয়ে সূত্র জানায়, ধাপে ধাপে কয়েকদিনের টিকিট বিক্রি করা হবে। সেই অনুযায়ী ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের যাত্রার টিকিট।

যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কেনা সহজ করতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। ফলে কাউন্টারে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। ঈদের সময় যাত্রীচাপ বেশি থাকায় নির্ধারিত সময় অনুযায়ী দ্রুত টিকিট সংগ্রহ করার পরামর্শ দিচ্ছে রেলওয়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com