1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

স্বামীর ‘পুরুষাঙ্গ কেটে’ কারাগারে গৃহবধূ

  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৪.৩৯ পিএম
  • ২৪৮ Time View

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর দশমিনায় স্ত্রী সাবিনা ইয়াসমিনের (৩৫) বিরুদ্ধে স্বামী সোহেল খানের (৪০) পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে দশমিনা সদর ইউনিয়নের পূজাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরিসহ ওই গৃহবধূকে আটক করেছে।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি পূজাখোলা এলাকার একটি বাসায় ভাড়া থাকত। শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় ওই গৃহবধূ ছুরি দিয়ে তার স্বামীর ডান পায়ের বিভিন্ন স্থান ও পুরুষাঙ্গ কেটে দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা স্বামী সোহেলকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, আলামত ও অভিযুক্ত গৃহবধূকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com