1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ক্রিস্টাল ইন্সুরেন্স কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ সাংবাদিক নিবন্ধন: সময়ের দাবি জুন মাসে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত আহত ১৩২৩ : যাত্রী কল্যাণ সমিতি রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

​সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা: বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.০৩ পিএম
  • ২২৯ Time View

রাজিকুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: ​নাটোরের সিংড়ায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিংড়া উপজেলা কোর্টমাঠে এ সভার আয়োজন করা হয়। জনসভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি তার বক্তব্যে বলেন, “সিংড়ার মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ধানের শীষের কোনো বিকল্প নেই। উপজেলার প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

​সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন্নেসা পুতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা, পৌর বিএনপির সদস্য সচিব সারফুল ইসলাম বুলবুল।

সভায় বক্তারা আরো বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই দলের প্রাণ। নির্বাচনী মাঠে সব বাধা উপেক্ষা করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে। এ সময় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানান এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com