বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ” ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল

আলমডাঙ্গায় আফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ

রিপন আহমেদ
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ Time View

রিপন আহমেদ: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিনোদপুরে আফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্যেদিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গার বিনোদপুর মাঠে প্রথম দিনের এই ক্রিকেট ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ডাউকি অনূর্ধ্ব ১৩ ক্রিকেট দল এবং বিনোদপুর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট দল।

খেলায় ডাউকি একাদশ বিনোদপুর একাদশকে ৩৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আফিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জজকোর্টের আইনজীবী মুহাম্মদ ইকরামুল হক। এসময় তিনি বিজয়ী ও পরাজিতদের মধ্যে পুরষ্কার বিতরণকালে বলেন খেলাধুলা মানুষকে বিকশিত করে, মাদকমুক্ত শান্তি সুশৃংখল সমাজ দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই, আগামীতে আফিয়া ফাউন্ডেশন এর মাধ্যমে আলমডাঙ্গায় সুষ্ঠু সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে সুন্দর সমাজ গড়বো।

উক্ত ক্রিকেট ম্যাচটি পরিচালনা করেন ইউনুস আলী মাস্টার, এসময় বিভিন্ন স্থান থেকে আগত ক্রিকেটপ্রেমীদের ঢল নামে এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS