1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এসএমই উদ্যোক্তারা ৭ শতাংশ সুদে ঋণ পাবে

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ১১.৩৩ এএম
  • ২২২ Time View

করোনার কারণে ক্ষতিতে পড়া কুটির, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের ঋণ দিতে বাংলাদেশকে ৪ কোটি ৬৫ লাখ ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এই তহবিল থেকে উদ্যোক্তাদের ঋণ দেওয়া হবে, যার সুদের হার হবে সর্বোচ্চ ৭ দশমিক ১৮ শতাংশ। সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক এই তহবিল ব্যবস্থাপনা করছে।

রোববার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইসলামি ধারার ব্যাংকিং করছে, শুধু তারা এই তহবিল থেকে উদ্যোক্তাদের জন্য অর্থায়ন নিতে পারবেন। এই তহবিল থেকে ঋণ পেতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আবেদন করতে হবে। সে জন্য সময় দেওয়া হয়েছে তিন মাস।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামি ধারার ব্যাংকিং বিধি মেনে এই অর্থায়ন করা হবে। নতুন সেবা বা পণ্যের জন্য এই ঋণ পাবেন উদ্যোক্তারা। আর যখন থেকে প্রথম ঋণ বিতরণ শুরু হবে, তার দুই বছর পর্যন্ত চলবে এই তহবিল।

কুটির শিল্প খাতের উৎপাদনশীল উদ্যোক্তারা ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। আর ক্ষুদ্র শিল্পের উৎপাদনশীল খাতের উদ্যোক্তারা ঋণ পাবেন ৭৫ লাখ টাকা পর্যন্ত এবং সেবা খাতের উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা পর্যন্ত। ছোট শিল্পের উৎপাদনশীল খাতের উদ্যোক্তারা ঋণ পাবেন দেড় কোটি টাকা পর্যন্ত এবং সেবা খাতের উদ্যোক্তারা পাবেন দুই কোটি টাকা পর্যন্ত। মধ্যম শিল্পের উৎপাদনশীল খাতের উদ্যোক্তারা ঋণ পাবেন ৫০ কোটি টাকা পর্যন্ত আর সেবা খাতের উদ্যোক্তারা পাবেন ৩০ কোট টাকা পর্যন্ত। তবে ব্যবসা বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত ক্ষুদ্র উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা। ছোট ব্যবসায়ীরা ২ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই ঋণে ব্যাংকগুলো সর্বোচ্চ ৪ শতাংশ মুনাফা করতে পারবে। ফলে দক্ষ ব্যাংকগুলো চাইলে গ্রাহকদের ৭ শতাংশের কমেও ঋণ দিতে পারবে।

এর আগে, করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) খাত। তাদের চলতি মূলধন সুবিধা দিতে ২০ হাজার কোটি টাকা তহবিল গঠন করা হয়। এ ঋণের সুদহার ৯ শতাংশ, তবে গ্রাহকদের দিতে হচ্ছে ৪ শতাংশ। বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দিচ্ছে। প্রথম দফা শেষে এই তহবিলের দ্বিতীয় দফা ঋণ বিতরণ চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com