1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১.৫০ পিএম
  • ২৩৫ Time View

কুমিল্লার বুড়িচংয়ে প্রাইভেটকারে বাসের ধাক্কায় এক পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়ায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারটির বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। পরিবার ও চালকসহ মোট ৬ জন প্রাইভেটকারে ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। মৃতরা হলেন- একই পরিবারের আব্দুল মমিন (৫০), তার স্ত্রী ঝর্না বেগম (৪০), মেয়ে লাবিবা (১৮), ছেলে সাইফ (৭) ও প্রাইভেটকার চালক জামাল হোসেন (৫২)। নিহত আব্দুল মমিনের আরেক ছেলে আবরারকে (১২) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, স্টারলাইন পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে তখনই চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন মারা যান।

ওসি বলেন, ‘নিহতদের মরদেহ হাসপাতালে আছে। পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটিকে হেফাজতে নিয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com