1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

  • আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২.০৩ পিএম
  • ২৩৮ Time View

বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের কমিটির ২৯তম এবং ২০২৬ সালের ৬ষ্ঠ সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ মেট্রিক টন (ইএন৫৯০-১০ পিপিএম- ইউরোপীয় মান অনুযায়ী ডিজেলের একটি নির্দিষ্ট মান অর্থাৎ ডিজেলের স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন) ডিজেল এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে দুই লাখ মেট্রিক টন [ইএন৫৯০ ইউরো-৫ (১০ পিপিএম)- এই মানের ডিজেল” অর্থ হলো ইউরোপীয় মান অনুযায়ী উন্নত ও পরিবেশবান্ধব ডিজেল, যেখানে সালফারের পরিমাণ খুব কম (১০ পিপিএম)] ডিজেল কেনা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com