1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১.২০ পিএম
  • ২২৪ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলের পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বীরগঞ্জের এনায়েতুল করিম নামে ১ জনের মৃতু হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ টায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংকটে কাহারোল উপজেলার আসমা লতিফা ফিলিং স্টেশনে তেল নিতে ফিলিং স্টেশনে গেলে পেট্রোল পাম্পে ভিড় থাকায় দীর্ঘ সিরিয়ালে অপেক্ষায় থাকা কালে হঠাৎ হিটস্টকে অসুস্থ হয়ে পড়েন।

নিহত ব্যক্তি, বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দোলুয়া বাজার সংলগ্ন প্রাণনগর সাহাপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোজাম্মেল হক মাষ্টার এর বড় ছেলে মো: এনায়েতুল করিম (৪৮)। তিনি ২ ছেলে সন্তানের জনক।

নিহতের চাতোভাই মাহামুদুল হাসান জানায়, সে ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক কোম্পানিতে কর্মরত ছিলো। কাহারোল উপজেলার তারগাও ইউনিয়নের ইছাইল গ্রামে শশুরবাড়ী ঈদের দাওয়াতে বেড়াতে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মকলেমা সরকার মেঘা জানায়, হাসপাতালে আনার পূর্বেই তিনি মৃত্যুবরন করেছেন।

কাহারোল থানা ওসি তদন্ত শ্যামল চন্দ্র বর্মন  জানায়, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলো। পরে কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।

মরহুমের নামাজের জানাজা অদ্য বাদ আছর নিজ গ্রামেরবাড়ী প্রাণনগর ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com