1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

দিনাজপুরে পাইপলাইন ফুটো করে তেল চুরি, গ্রেফতার ৪

  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ১১.৫৬ পিএম
  • ১২৫০ Time View

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন ফুটো করে তেল চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে পার্বতীপুর রিসিপ টার্মিনাল কর্মকর্তা প্রবীর হীরার করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর ভবানীপুর ডাঙ্গারহাট গ্রামের মো. আলী উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৭), পার্বতীপুর উপজেলার সোনা পুকুর গ্রামের মো. মাজুম আলীর ছেলে মো. মানিক শাহ্ (৪৫), নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাশকান্দর গ্রামের মৃত তাবির উদ্দিনের ছেলে মো. নজমুল হক (৬৫) ও একই গ্রামের মো. ছলেমান বসু মিয়ার ছেলে মো. আমিনুল ইসলাম (৪৮)।

পার্বতীপুর রিসিপ টার্মিনাল কর্মকর্তা (আরটি) প্রবীর হীরা বলেন, শুক্রবার ভোর ৪টা ৫৭ মিনিটে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ টার্মিনাল পার্বতীপুর রাউটারের মাধ্যমে জানতে পারি পাইপ লাইনের কোথাও ফুটো হয়েছে। তখন লাইনম্যান জাহাঙ্গীরকে জানানো হয়। তিনি এলাকা ঘুরে চিরিরবন্দরের ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চকইসব এলাকায় লাইনে তেলের গন্ধ পান। পরে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ টার্মিনাল পার্বতীপুরের আরটি প্রতিনিধি, থানা প্রশাসন ও ফায়ার সার্ভিস প্রতিনিধি ওই স্থানের মাটি খুড়ে সেখানে ১০ ইঞ্চি পাইপলাইনের মধ্যে ক্লিপ ও চিকন পাইপ লাগিয়ে তেল চুরি করার দৃশ্য দেখতে পায়।

পরে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুলান্ট চাকমা, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ও ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, পাইপ লাইনে লিকেজ পাওয়া গেছে। এরই মধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করে কাস্টমসের মাধ্যমে লিকেজ আটকানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com