1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বরখাস্তই থাকছেন পৌর মেয়র জাহাঙ্গীর

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১১.১১ এএম
  • ৩১৮ Time View

আদালত অবমাননার দায়ে সাজা ভোগ করা দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। জাহাঙ্গীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। 

এর আগে এক রিটের শুনানি নিয়ে ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিচারককে নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় সাজা ভোগ করা দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ইউটিউবে বিরূপ মন্তব্য করার ঘটনায় চার আইনজীবী আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করেন।

ওই আবেদনের শুনানি শেষে ১২ অক্টোবর জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দেন আপিল বিভাগ। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেয়া হয়। ১৮ অক্টোবর তিনি দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানো হয়।

৩১ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। সাজা ভোগের পর ১৬ নভেম্বর দিনাজপুর কারাগার থেকে মুক্তি পান জাহাঙ্গীর আলম।

হাইকোর্টের আদেশের পর তার আইনজীবী রুহুল কুদ্দুস কাজল জানান, জাহাঙ্গীর আলম এক মাসের দণ্ড ভোগ করেছেন। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানাও দিয়েছেন। এর মধ্যে ৩১ অক্টোবর তাকে বরখাস্ত করা হয়। সেটি চ্যালেঞ্জ করা হয়। 

তিনি জানান, দুই পক্ষের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন আদালত। আর শুনানির জন্য ৩ ডিসেম্বর দিন রেখেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com