1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ময়মনসিংহ র‍্যাব১৪ বাড্ডার অপহরণকারী আসামি নেত্রকোনা থেকে গ্রেফতার

  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১.৩১ পিএম
  • ২০০ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল কর্তৃক ঢাকার বাড্ডা থানার অপহরণ মামলার আপহরণকারী মোমেন খান (৩৮)কে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর স্কুল পড়ুয়া নাবালিকা(১৪) মেয়ের সাথে এজাহার নামীয় ১ নং অপহরণকারীর পরিচয় হয় এবং মোবাইলে কথাবার্তা বলার একপর্যায়ে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করতো। বিষয়টি বাদী জানতে পেরে এজাহার নামীয় ১ নং অপহরণকারীর অভিভাবককে অবগত করলেও কোনও সমাধান না হয়ে উপরন্ত অপহরণকারী আরো ক্ষিপ্ত হয়। গত ২০ অক্টোবর ২০২৫খ্রিঃ বিকাল ১৫:০০ ঘটিকায় ভিকটিম তার নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাহির হলে ধৃত অপহরণকারী মোমেন খান(৩৮) সহ এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য অপহরণকারীর সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ডিএমপি, ঢাকার বাড্ডা থানায় অপরহণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-২৯ অক্টোবর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০ (সংশোধনী/২৫) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০।

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল ধৃত অপহরণকারীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২৮ নভেম্বর ২০২৫খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৯:৩০ ঘটিকায় নেত্রকোণা জেলার বারহাট্রা থানার তেঘরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ মামলার অপহরণকারী মোমেন খান(৩৮), জেলা-নেত্রকোণাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com