1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

অযৌক্তিক বাড়ী ভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে ভাড়াটিয়া পরিষদের মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১.৩৬ পিএম
  • ১৬৬ Time View

দেশের বর্তমান অর্থনৈতিক দূরবস্থায় অযৌক্তিক বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ। এ সময় নেতৃবৃন্দ সরকারকে অবিলম্বে একটি সরকারি প্রজ্ঞাপন জারি করে ভাড়া বৃদ্ধি রোধের দাবি জানান। অদ্য ২৯ নভেম্বর ২০২৫ইং শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভাড়াটিয়া পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জান্নাত ফাতেমা, এবং সঞ্চালনা করেন কার্যকরি সভাপতি মোঃ মোস্তফা।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক দূরবস্থায় বেশির ভাগ মানুষের আয়ের উৎস সীমিত হয়ে এলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি, তা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একজন সাধারণ মানুষ বর্তমানে তার যা আয় হয়, তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খাচ্ছে।

তাঁরা অভিযোগ করেন, প্রতি বছর শেষ হলেই ঢাকা শহরসহ সারাদেশের বাড়ির মালিকরা বিভিন্ন অজুহাতে বাড়ি ভাড়া বৃদ্ধি করে থাকেন। ইতোমধ্যে বাড়িওয়ালারা বিভিন্ন যায়গায় ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া বৃদ্ধির নোটিশ ধরিয়ে দিয়েছেন বলেও তাঁরা জানতে পেরেছেন।

আমরা দাবি করছি  দেশের এ অর্থনৈতিক দূর্যোগ্য মুহুর্তে কোন প্রকার বাড়ি ভাড়া বৃদ্ধি করা যাবে না। এ ব্যাপারে সরকারের প্রতি দাবি জানাই বাড়ি ভাড়া বৃদ্ধি বন্ধের উপর একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা এবং গ্যাস, পানি, বিদ্যুৎ বিলসহ হোল্ডিং ট্যাক্সকমাতে হবে। এ বছরে কোনভাবেই ভাড়া বৃদ্ধি করা যাবে না। যদি বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয় ভাড়াটিয়া পরিষদ সারা দেশের ভাড়াটিয়াদের নিয়ে এর প্রতিবাদ আরো বৃহত্তর কর্মসূচি পালন করবে।

মানববন্ধনে ভাড়াটিয়া পরিষদের সহ-সভাপতি মোঃ নূর মোর্শেদ, সাধারণ সম্পাদক মোঃ কিরন মৃধা, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, কেন্দ্রীয় নেতা মাকসুদুর রহমান, শামীম আহমেদ, সম্পদ, তুহিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, এবং মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com