রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স

ভৈরবে বিদায়ী ইউএনও শবনম শারমিনকে নিসচার পক্ষ থেকে সংবর্ধনা

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আজ ২৯ নভেম্বর শনিবার—ভৈরবে সদ্য বদলীকৃত উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সম্মানিত উপদেষ্টা শবনম শারমিন মহোদয়াকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নিসচা ভৈরব শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করেন নিসচা ভৈরব শাখার সড়কযোদ্ধাগণ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস্য নজরুল ইসলাম, আফসানা নাজনীন প্রিয়া, সাধারণ সদস্য এম এ বাকী বিল্লাহ, তাসলিমা খাতুন লিসা ও আবেদ হোসেন পলাশ প্রমূখ।

বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন মহোদয়ার ভৈরবে দায়িত্ব পালনকালে ১৩ মাসের কর্মদক্ষতা, মানবিকতা এবং সেবামুখী প্রশাসনিক ভূমিকার উচ্চ প্রশংসা করেন।

পরবর্তীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া প্রদান করে বিদায় জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS