1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়া সেই স্ত্রী ও শাশুড়ি গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৮.৪৮ পিএম
  • ৪৭৭ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দের মাস পলাতক থাকার পর স্ত্রী-শাশুড়ীকে গ্রেফতার করছে পুলিশ।

সুত্রে জানা যায় ১৮-সেপ্টেম্বর সন্ধ্যার পর জোনাকী বেগম ও তার সহযোগীরা জুসের (কোমল পানিয়) সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে স্বামী হাবিব মিয়াকে পান করতে দেন, জুস পান করার কিছুক্ষন পর হাবিব ঘুমিয়ে পড়েন, এ সময় জোনাকী বেগম ও তার সহযোগিরা মিলে ধারালো অস্ত্র দিয়ে স্বামী হাবিব মিয়ার পুরুষাঙ্গ কেটে ফেলেন তখন হাবিব মিয়া যন্ত্রণায় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, সে খানে তার অস্ত্রোপচার করা হয়, বর্তমানে হাবিব মিয়া ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন হাবিব মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার।

শশই গ্রামের রাষ্টু মিয়ার ছেলে, জোনাকী মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকার বকুল আক্তারের মেয়ে, জোনাকি হাবিবের দ্বিতীয় স্ত্রী এর আগে জোনাকীরও একাধিক বিয়ের খবর পাওয়া গেছে। তাদের বিয়ের কিছু দিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

উক্ত বিষয়ের জের ধরেই এ ঘটনাটি ঘটিয়েছে জোনাকী বেগম। ঘটনার পর হাবিবের বাবা রাষ্টু মিয়া বাদী হয়ে জোনাকী ও তার মা সহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন ঘটনার পর থেকে জোনাকী ও তার মা বকুল পলাতক ছিলেন।

মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১২-অক্টোবর) সকালে গাজীপুরের কাশিমপুর থানা এলাকা থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু রায়হান এর নেতৃত্বে একদল পুলিশ নিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com