1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

ফের শুরু হচ্ছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’

  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৫.০৫ পিএম
  • ২৭৪ Time View

দেশের শোবিজ তারকাদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে শুরু হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। আর অপ্রীতিকর ঘটনার জন্য বন্ধ হওয়া ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ ফের শুরু হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সাময়িক স্থগিত হয়ে যায় সেলিব্রিটি ক্রিকেট লিগ। আটটি দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যেই আসরের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে।

জানা যায়, যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা।

এ ছাড়া যারা বিশৃঙ্খলা করেছিলেন তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জি নেক্সট এরইমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্তের স্বার্থে কোন থানায় কত জনের নামে মামলা হয়েছে তা এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না।

আয়োজকদের ভাষ্য, ‘আট অধিনায়ককে ডাকা হয়েছিল। প্রায় দুই ঘণ্টা বিষয়টি নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করা হবে।’

এর আগে গত ২৯ সেপ্টেম্বর মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে চরম উত্তেজনা বিরাজ করে। মাঠের বাইরে থাকা দুইদলের সতীর্থদের মধ্যেও ছড়িয়ে পড়ে এই উত্তাপ। এরপরই দুই পক্ষের শুরু হয় হাতাহাতি। রাত সাড়ে ১১টার দিকে গিয়ে দ্বিতীয় দফায় শুরু হয় মারামারি। তারপরই স্থগিত হয়ে যায় খেলা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। গত  ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত খটনার কারনে সাময়ক স্থগিত হয়ে যায় সেলেব্রিটি ক্রিকেট লিগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com