1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

মানি লন্ডারিং সমাজের জন্য ক্যান্সার – বিএসইসি চেয়ারম্যান

  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২, ৭.২৩ পিএম
  • ২৮৫ Time View

মানি লন্ডারিং সমাজ ও অর্থনীতির জন্য ক্যান্সারের মতো। এর কারণে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে। আমাদের সবার একত্রে মানি লন্ডারিং প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

আজ রবিবার (২০ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনের মাল্টিপার্পাস হলে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) এর উদ্যোগে আয়োজিত পুঁজিবাজারের মধ্যস্থতাকারীদের জন্য অর্থপাচার বিরোধী এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘মানি লন্ডারিংয়ের কারণে দেশের অর্থনীতির অনেক ক্ষতি হচ্ছে। যা দেশের অর্থনীতি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের সবার মানি লন্ডারিংয়ের ব্যাপারে সজাগ থাকতে হবে। মানি লন্ডারিং সমাজ ও রাষ্ট্রের জন্য ক্যান্সার।’

বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘মানি লন্ডারিংয়ের সাথে টেরোরিজমও একটি বড় সমস্যা। টেরোরিজমের কারণে দেশের অর্থনীতির ওপর বিরাট প্রভাব পড়ে। হলি আর্টিজানের ঘটনায় অনেক মানুষ চাকরি হারায়। যা আমাদের সবার জন্য একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। আমরা সবাই এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এগুলো থেকে সচেতন থাকতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মো. আলমগীর হোসেন, বিএফইউআই ডিজিএম কামাল হোসেন, বিএসইসি পরিচালক শেখ মাহবুবুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com