1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন টেলিভিশন সিরিজ 

  • আপডেট : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ৪.২৮ পিএম
  • ৪০৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপের উত্তেজনায় মেতেছে সারা দেশ। এই উত্তেজনাটি কয়েক গুণ বাড়াতে দেশের সকল ক্রিকেটপ্রেমীদের জন্য স্যামসাং নিয়ে এসেছে এর নতুন টেলিভিশন সিরিজ – সি-সিরিজ। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এ সিরিজের টেলিভিশনগুলো ক্রেতাদের প্রাণবন্ত অভিজ্ঞতা নিশ্চিত করে ক্রিকেট পিচকে সরাসরি নিয়ে আসবে ঘরের মধ্যে। ১০ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের সম্প্রতি উন্মোচন করা এ টেলিভিশন সিরিজ।

স্যামসাংয়ের সি-সিরিজটিকে- নিও কিউএলইডি, কিউএলইডি ও ইউএইচডিসহ এই তিন সেগমেন্টে ভাগ করা হয়েছে। ৫৫-ইঞ্চি থেকে ৭৫-ইঞ্চির নিও কিউএলইডি’র দাম পড়বে ২৩৯,৯০০ টাকা থেকে ৪৯৯,৯০০ টাকার মধ্যে।  এছাড়া, ৫৫-ইঞ্চি ও ৬৫-ইঞ্চির কিউএলইডি টিভিগুলো পাওয়া যাচ্ছে যথাক্রমে ১৬৫,৯০০ টাকা ও ২৪৯,৯০০ টাকায়। ৪৩-ইঞ্চি থেকে ৬৫-ইঞ্চি সাইজের ইউএইচডি টিভিগুলো পাওয়া যাচ্ছে ৬৫,৯০০ টাকা থেকে ১৮২,৯০০ টাকার মধ্যে।

বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব হওয়ার পাশাপাশি নতুন এই সি-সিরিজে থাকছে স্মার্ট কানেক্টিভিটির মাধ্যমে প্রাইভেসি প্রটেকশন। ফোরকে ভিডিও, দুর্দান্ত সাউন্ড ডেলিভারি, বাউন্ডলেস স্ক্রিন ও চমৎকার স্লিম ডিজাইনের এই টেলিভিশনগুলো নিশ্চিত করবে ছবি দেখার এক দুর্দান্ত অভিজ্ঞতা। তাই, এবারের টেলিভিশনে দেখা বিশ্বকাপের অভিজ্ঞতা স্টেডিয়ামে লাইভ দেখার চাইতে কোন অংশেই কম হবে না!

এই সিরিজের টিভি কেনার ক্ষেত্রে থাকছে আরও অনেক চমক। এবারের ক্রিকেট মৌসুমে ওয়াও ফ্যাক্টর আনতে প্রতিটি টিভি কিনলেই থাকছে একটি ফ্রি গিফট বক্স, যার মধ্যে রয়েছে ফ্যান জার্সি, ক্যাপ ও পানির বোতল। সাথে আরও থাকছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও, কর্পোরেট হাউজগুলির জন্য রয়েছে ওয়ান-টু-ওয়ান অফার, যার মাধ্যমে গ্রাহকেরা অন্যান্য ছাড়ের পাশাপাশি উপভোগ করতে পারবেন ২৪ মাসের ইএমআই সুবিধা। সাথে আরও আছে ফ্রি ডেলিভারি, ফ্রি ইন্সটলেশন ও ইন-হোম সার্ভিস।

স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমাদের মতো ক্রিকেটপ্রেমী জাতির জন্য খেলা দেখার ক্ষেত্রে একটি ঝকঝকে ও প্রাণবন্ত অভিজ্ঞতা কোন গেম চেঞ্জারের চাইতে কম নয়। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে এই নতুন টেলিভিশনগুলো স্যামসাংয়ের সাম্প্রতিক সব উদ্ভাবনের সমন্বয়। ঝকঝকে ছবি ও দারুণ স্পিকারের মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের জন্য আমরা নিশ্চিত করছি এক অনন্য অভজ্ঞতা ও সর্বোচ্চ সন্তুষ্টি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com