1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০.৫৫ এএম
  • ২২৪ Time View

৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪১ মিনিটে তাকে বহন করা ফ্লাইটটি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। আগামী ৭ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনে আসিয়ানের বিশেষ অতিথি হিসেবে স্টেটমেন্ট (ভাষণ) দেবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমিন রাষ্ট্রপতির এ বিদেশ সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর আসিয়ান শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হবে, আর সেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে তার। এছাড়াও মালয়েশিয়া, পূর্ব তিমুরসহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা হবে তার।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আয়োজনে অনুষ্ঠিতব্য পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বর্তমানে আসিয়ানের চেয়ারের দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। দেশটি এবার ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com