1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রূপগঞ্জে ৭ মামলার আসামী মিঠু ও তার সহযোগী সজীব গ্রেফতার

  • আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩, ৬.৪৭ পিএম
  • ৩৮৪ Time View

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মধুখালী ও পূর্বাচল নতুন শহর এলাকার চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু ও মাদককারবারিসহ ৭ মামলার আসামি রাকিবুল হাসান মিঠু ও তার সহযোগী সজীবকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 

(২৪ জুন) শনিবার দিবাপূর্ব রাত ৩ টার দিকে মধুখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত রাকিব হাসান মিঠু মধুখালী খালপাড় এলাকার বাসিন্দা আনিস আলীর ছেলে এবং সহযোগী সজীব কাঞ্চন পৌরসভার কেন্দুয়া জাইল্লাপাড়ার আশ্রব আলীর ছেলে। 

রূপগঞ্জ থানা পরিদর্শক ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত রাকিবুল হাসান মিঠুর সম্প্রতি মধুখালী এলাকার আব্দুস সামাদ মিয়ার ছেলে মোশারফ হোসেনদের জমি জোর পূর্বক দখল চেষ্টা করে। এ সময় তাকে বাঁধা দিলে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। এতে রাজি না হওয়ায় মারধর করে আহত করে মিঠু ও তার সহযোগী লোকজন। এ ঘটনায় ভুক্তভোগী মোশারফ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালায়। পরে তাকেসহ তার সহযোগী সজীবসহ পূর্বাচলের সমু মার্কেট এলাকা থেকে  গ্রেফতার করা হয়। 

পরে থানার রেকর্ড যাচাই করে জানা যায়, মিঠুর বিপক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ২০১৮ সনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আটক হয়। সে ঘটনায় মামলা হলে তা আদালতে চলমান। এছাড়াও বিভিন্ন সময় মাদক কারবার, চাঁদাবাজি করা, অন্যের জমি দখল করে দেয়াসহ নানা অপরাধমূলক কাজ করে আসছে সে।  এসব ঘটনায় স্থানীয় ভুক্তভোগীরা পৃথক পৃথক মামলা দায়ের করলে তা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

মধুখালীর বাসিন্দা মামলার বাদী ভুক্তভোগী মোশারফ হোসেন বলেন, মিঠুর দাবীকৃত চাঁদা না দিলেই দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। আমাদেরও জমি দখলের চেষ্টা করে সে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি। তার নিয়ন্ত্রণে মাদক কারবারসহ  কিশোরগ্যাং পরিচালনা করা হয়। ওই কিশোরদের ব্যবহার করে নানা অপরাধ করায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com