1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার

ঈদে আসছে ইমো’র ‘ঈদ স্পেশাল গেম’ অ্যাকটিভিটি

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ১০.২২ পিএম
  • ৩২৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নতুন একটি ফান অ্যাকটিভিটি নিয়ে আসছে তাৎক্ষণিক যোগাযোগে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ইমো। নতুন এই গেমের নাম ‘ঈদ স্পেশাল গেম’। আগামী ২৬ জুন থেকে শুরু হয়ে দু’সপ্তাহ ধরে চলবে এই ইন-অ্যাপ গেমটি।

ঈদের মতো একটি বড় উৎসবকে কেন্দ্র করে মানুষে মানুষে যোগাযোগ আরো সমৃদ্ধ করতে এ ধরণের আয়োজন করেছে ইমো। ইমোর লক্ষ্য ব্যবহারকারী যেনো সকল প্রতিকূলতা কাটিয়ে উঠে প্রিয়জনের সাথে নিশ্চিন্তে ঈদের আনন্দ উদযাপন করতে পারেন তা নিশ্চিত করা। গেম পেইজে অন্যান্য ব্যবহারকারীর সাথে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে আকর্ষণীয় এই গেমে অংশ নেয়া যাবে। যার মধ্যে রয়েছে – কল করা, স্টোরিতে অ্যাক্টিভিটি শেয়ার দেয়া বা অন্য ব্যবহারকারীদের গ্রিটিং কার্ড পাঠানো ইত্যাদি।

গেমে অংশ নিতে ব্যবহারকারীদের নিদিষ্ট কিছু কল ও মেসেজ করতে হবে। কল-মেসেজের পরিমাণ অনুসারে ব্যবহারকারীরা লাকি ড্র’তে অংশ নিতে পারবেন। এর মধ্যে ইউজার ইন্টারফেসে অন্য বন্ধুদের পয়েন্টসও দেখতে পারবেন ব্যবহারকারীরা। এরপরই ব্যবহারকারীরা পাবেন ঈদ উইশ কার্ড। নানারকম শুভেচ্ছাবার্তা ও ইমোতে শেয়ার করা স্মরণীয় ঘটনা থাকবে এসব উইশ কার্ড-এ। একইসাথে, ব্যবহারকারীদের জন্য থাকবে ‘মিস্টিরিয়াস’ ও ‘রেয়ার’ কার্ড। পরবর্তীতে, তারা এসব কার্ড ইমো বন্ধুদের পাঠানোর সুযোগ পাবেন; অথবা হলিডে অ্যাভাটার ফ্রেম, হলিডে মেডেল ও ডায়মন্ড বোনাসের মতো বিশেষ ফেস্টিভ্যাল ভার্চ্যুয়াল গিফটে রিডিম করে নিতে পারবেন। সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে একটি র‍্যাংকিং চার্টের মধ্য দিয়ে ব্যবহারকারী ও তার বন্ধুরা কতোটি কার্ড পেয়েছেন তা দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com