বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস মাধবপুরে পর্যটক তরুণীকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার ১ ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল CBMS এর মাধ্যমে গত আড়াই মাসে প্রায় ২৫ হাজার UP অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি! নবীনগরে ৩০ কেজি চালে কম দেন ২ থেকে ৩ কেজি!

ঈদ ছুটিতে তৈরি পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৬০ Time View

আগামী ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদ ছুটির মধ্যে ২৭ ও ২৮ জুন তৈরি পোশাকশিল্প এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে একটি নির্দেশনা দেওয়া হয়।

যেসব এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাক শিল্প এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয় এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ২৭ ও ২৮ জুন সীমিত পরিসরে পরিচালিত হবে।

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এসব শাখায় লেনদেন পরিচালিত হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (বন্দর ও কাস্টমস) অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা ও বুথগুলো সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় নির্দেশনায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS