1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

শিশুকে জোর করে খাওয়ালে কী হয়?

  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ৩.৫২ পিএম
  • ২৬৬ Time View

অনেক মা-ই রয়েছেন যারা শিশুকে জোর করে খাওয়াতে চান। শিশু না খেলে চিন্তায় পড়ে যান। তাই একবারে শিশুকে খাওয়াতে না পারলে বারবার খাওয়াতে চেষ্টা করুন। এমন অভ্যাস কতটা ভালো, তা কি জানেন?

বিশেষজ্ঞরা বলছেন, জোর করে শিশুকে কোনো খাবার খাওয়ানো মোটেও ভালো নয়। কারণ, এতে শিশুর ভালো না হয়ে খারাপ হওয়ার আশঙ্কাই বেশি।

কারণ হিসেবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, শিশুকে জোর করে খাওয়ালে মুখের খাবার শিশু চিবোয় না। গিলে ফেলে। এতে শিশুর হজমে সমস্যা হয়।

খাবার গিলে খেলে সম্পূর্ণ পুষ্টিগুণ থেকে বঞ্চিত হয় শিশু। তা ছাড়া না চিবিয়ে খাবার গিলে ফেলার প্রবণতা থেকে শিশুর বমি হওয়ার আশঙ্কা থাকে।

কখনো জোর করে খাবার খাওয়াতে গিয়ে শিশুর মুখের সঙ্গে নাকেও খাবার চলে যায়। এতে শিশু অসুস্থ হয়ে পড়ে। দম বন্ধ হয়ে অনেক শিশুর শ্বাসকষ্ট হতেও দেখা যায়।

শিশুকে জোর করে খাওয়াতে গেলে সবচেয়ে খারাপ যে প্রভাব পড়ে তা হলো, শিশুর খাবারের প্রতি অনীহা তৈরি হয়। আর খাবার দেখলেই কান্নাকাটি শুরু করে।

মোটকথা যখন শিশু খেতে না চাইবে তখন কোনো মায়েরই উচিত নয় জোর করে খাওয়ানো। কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন, শিশু তখনই খেতে চায় না, যখন শরীরে খাবারের আর প্রয়োজন নেই।

এ অবস্থায় শিশুকে জোর করে খাওয়ানোর মানে শিশুর শরীরে অতিরিক্ত খাবার প্রবেশ করানো। যার কারণে শিশু মুটিয়ে যাবে। আর এর সঙ্গে আক্রান্ত হবে নানা রোগে।

– আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com