1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

সাকিব-তামিমের সম্পর্কে ফাটল!

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৫৫ পিএম
  • ১৬৯ Time View

বেশ কয়েক বছর ধরেই ‍গুঞ্জন চলছে, জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার সম্পর্ক ভালো যাচ্ছে না। একে অপরের সঙ্গে কথা বলাও নাকি বন্ধ, যা বিভাজন তৈরি করেছে জাতীয় দলে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বছর তিনেক ধরে সাকিব-তামিমের অন্তরঙ্গতা উবে গেছে। কিন্তু তাদের মধ্যে যে সত্যি সত্যিই ঝামেলা চলছে, তা এতদিন অগোচরেই ছিল। অবশেষে বিষয়টি সামনে এলো বিসিবি সভাপতি পাপনের মুখ থেকে। ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে প্রাণ খুলে কথা বলেছেন তিনি।

ক্রিকবাজের পক্ষ থেকে প্রশ্ন করা হলে পাপন বলেন, ‘তারা (সাকিব-তামিম) মাঠ কিংবা ড্রেসিংরুম, কোথাও কথা বলে না। ড্রেসিংরুমের পরিবেশ খুব খারাপ। তবে এটার কিছুটা উন্নতি হয়েছে। ইংল্যান্ড সিরিজ থেকে আমি অবস্থার আরও উন্নতি চাই, অন্ততপক্ষে ড্রেসিংরুমে হলেও। বাইরে কে কী করবে, সেটা আমার দেখার বিষয় নয়।’

বাংলাদেশের ড্রেসিংরুমকে অস্বাস্থ্যকর বলছেন পাপন। তিনি বলেন, ‘এটা স্বাস্থ্যকর নয়। আমি বিষয়টা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এটা (সাকিব-তামিম সম্পর্কের ফাটল) সমাধানের চেষ্টা আমি করেছি। উভয়ের সঙ্গে কথা বলেছি। পরে দেখলাম, এর সমাধান করা এতটা সোজা নয়। এটা আমার পর্যবেক্ষণ।’

এই ঝামেলার সমাধান সহজ নয় জেনে সাকিব-তামিমের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন বিসিবি বস। তিনি বলেন, ‘তাদের মধ্যে কী চলছে, আমরা সেটা জানি না। কিন্তু দুজনকেই একটা বার্তা দেয়া হয়েছে। খেলা চলাকালে কিংবা সিরিজের মাঝে এসব বিষয় সামনে আসতে পারবে না। দুজনেই এ ব্যাপারে নিশ্চিত করেছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com