1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

আইএফআইসি ব্যাংক এবং শপিং ব্যাগ সুপারমার্কেট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৬.০১ পিএম
  • ৩১২ Time View

ঢাকা, ০৬ জানুয়ারি ২০২৬ঃ
আইএফআইসি ব্যাংক পিএলসি এবং শপিং ব্যাগ সুপারমার্কেট (চট্টগ্রামে অবস্থিত প্রিমিয়ার রিটেইল ডেস্টিনিশন) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) আইএফআইসি ব্যাংক ও শপিং ব্যাগ সুপারমার্কেট এর কর্মকর্তাগণ এর উপস্থিতিতে শপিং ব্যাগ সুপারমার্কেট এর কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এই চুক্তির আওতায় এখন থেকে আইএফআইসি ব্যাংকের সকল গ্রাহক নানান ধরনের সুবিধা উপভোগ করতে পারবেন।

আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের আগ্রাবাদ শাখার চিফ ম্যানেজার জনাব মোঃ মঞ্জুরুল মুমিন এবং শপিং ব্যাগ সুপারমার্কেট এর পক্ষে স্বাক্ষর করেন শপিং ব্যাগ সুপারমার্কেটের ব্যবস্থাপনা পরিচালক জনাব মিল্টন দে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক এর খাতুনগঞ্জ শাখার, শাখা ব্যবস্থাপক জনাব শেখ সামসুদ্দিন বায়েজীদ, আগ্রাবাদ শাখার হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন জনাব শাহাদাত কবির এবং শপিং ব্যাগ সুপার মার্কেট এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোঃ জাফর উল্লাহ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এখন থেকে আইএফআইসি ব্যাংকের গ্রাহকগণ শপিং ব্যাগ সুপারমার্কেট এ ৩% বিশেষ ছাড়, শেফস টার্মিনাল ফুড কোর্ট এ ১০% ছাড়, কিডস প্লে ল্যান্ড এর প্রবেশ টিকিটে ৩০% ছাড়, ফ্রি হোম ডেলিভারি সার্ভিস, প্রমোশন ও ইভেন্টে আর্লি এক্সেস, এক্সক্লুসিভ কাস্টমার প্রিভিলেজ এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com