1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

বগুড়া উপনির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লাঙলের সমর্থককে জরিমানা 

  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩, ৭.০৩ পিএম
  • ২৮৯ Time View

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে লাঙল প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম শহরের বৌ-বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, বৌ-বাজার এলাকায় নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে কাজ করছিলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাঙল প্রাতীক প্রার্থীর চাচাতো ভাই ফজলুর রহমান মাইক্রেবাসের চারপাশে নির্বাচনী ব্যানার লাগিয়ে প্রচার-প্রচারণা চালান। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যানবাহনে ব্যানার লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো দণ্ডণীয় অপরাধ। এজন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন জানান, ‘নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন।’

এর আগে এই আসনে আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার (২০ জানুয়ারি) রাত পৌনে ৮ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা শহরের টিনপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন পহেলা ফেব্রুয়ারি ইভিএমে অনুষ্ঠিত হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com