1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
ডিএসইতে ৯ কোম্পানির বোর্ড সভার সময়সূচি প্রকাশ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর, শিগগিরই বসছে মজুরি বোর্ড নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙ্গচুরের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত ভৈরবে নিজের পাতা ফাঁদে বিদুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন জজমিয়া চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা

মাঠে ফিরেই পিএসজিকে জয়ের ধারায় ফেরালেন মেসি

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ১১.৩৭ এএম
  • ২৬৮ Time View

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ফিরেই পিএসজিকে জয়ের ধারায় নিয়ে আনলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। অজেঁকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে লিগ টপাররা। মেসি ছাড়াও গোলের দেখা পেয়েছেন একিটিকে।

বিশ্বকাপ জয়ের পর তিন সপ্তাহের বেশি সময়ের বিরতি। তবে বিন্দু পরিমাণ ছাপ পড়েনি মাঠে। সবুজ গালিচায় ফিরেই পিএসজিকে জয়ের ধারায় ফিরিয়েছেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা নেইমারও দেখিয়েছেন জাদু।

প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ। এমবাপ্পেসহ বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়াই খেলতে নামা পিএসজি ঘরের মাঠে আবির্ভূত হয় অপ্রতিরোধ্য হয়ে। খেলার শুরুতেই এগিয়ে যায় টেবিল টপাররা। মুকিয়েলের অ্যাসিস্ট থেকে হুগো একিটিকে করেন গোল। এরপর বেশ কিছু আক্রমণ চালালেও গোল আদায়ে ব্যর্থ হয় পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজিকে চেপে ধরে অজেঁ। সফরকারীদের চাপের মুখে আক্রমণ সামলাতে বেগ পেতে হচ্ছিল তাদের। তবে ৭২ মিনিটে লিওনেল মেসি খুঁজে নেন জাল। আবারও গোলের যোগানদাতা মুকিয়েল। চলতি আসরে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের অষ্টম গোলে পিএসজি শিবিরে স্বস্তি ফেরে। এই জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে মেসি-নেইমাররা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com