1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Title :
অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক দিলীপ আগরওয়ালার গ্রেপ্তার, জুয়েলারি খাত নিয়ে যা বলল বাজুস আমানত- বিনিয়োগে প্রবৃদ্ধি, ঘুরে দাঁড়ানোর আভাস ইসলামি ব্যাংক খাতে সাইবার হামলার আশঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সিরাজগঞ্জে শিশু হত্যায় ৫ আসামিকে যাবজ্জীবন

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৮.০৭ পিএম
  • ৪৭৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ইমন (৬) নামে এক শিশু হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার বেলকুচি উপজেলার চক মকিমপুর গ্রামের বাসিন্দা সোহেল, কাউছার, হীরন, আল আমিন ও ওসমান। 

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মামলার অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওয়াছকরনী লকেট এ তথ্য নিশ্চিত করেন ।

মামলা সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার চর মকিমপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. চাঁনমিয়া ও মমতা খাতুনের সন্তান ইমন ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেলে নিখোঁজ হয়। এক সপ্তাহ পর ২২ ফেব্রুয়ারি দুপুরে মাইঝাইল গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত শিশুর চাচা সানোয়ার হোসেন বাদী হয়ে ওইদিন বিকেলে সাত জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে আসামি আল-আমিন ও মো. ওসমান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com