1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কোস্টগার্ডের অভিযানে লঞ্চ থেকে গার্জাসহ আটক ১

  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৫.৫০ পিএম
  • ২১৪ Time View

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী পরিবহনকারী লঞ্চের কেবিন থেকে গাঁজার বড় একটি চালান উদ্ধার করেছে কোস্টগার্ড। রাজধানী ঢাকা থেকে আসা এমভি সুরভী-৭ নামক লঞ্চটি শনিবার ভোর রাতে বরিশাল নৌবন্দরে পৌছলে কোস্টগার্ডের একটি টিম হানা দিয়ে গাঁজার চালানটি উদ্ধার করে। সেই সাথে রমজান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

কোস্টগার্ড জানিয়েছে, ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্চ থানা এলাকার বাসিন্দা রমজান ২০ কেজির এই গাঁজার চালানটি বরিশাল শহরের রসুলপুরের বাসিন্দার কাছে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে আসে। কিন্তু এর আগেই তাকে লঞ্চের কেবিন থেকে গ্রেপ্তারসহ গাঁজার চালানটি উদ্ধার করা হয়। কোস্টগার্ড বরিশাল জোনের শীর্ষ কর্মকর্তা লে. আতাহার আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে সুরভী লঞ্চে অভিযান চালানো হয়। এসময় কেবিন থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি হাতেনাতে রমজানকে গ্রেপ্তার করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্চ থানা এলাকার বাসিন্দা রমজান এর আগে বরিশালে একাধিকবার মাদকের চালান নিয়ে এসেছিল। ওই সময় সে নিরাপদে মাদক বহন করলেও এবার আর শেষরক্ষা হয়নি। এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com